• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে জয় পেতে মরিয়া বাংলাদেশ

প্রকাশিত: ২০:১১, ১৩ মার্চ ২০২২

ফন্ট সাইজ
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে জয় পেতে মরিয়া বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের দুই ম্যাচে জয় না পেলেও তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেতে মুখিয়ে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে জিতেছে বাংলাদেশ নারী দল, যার পাঁচটি পাকিস্তানের বিপক্ষে।
 

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে প্রথমবার নারী বিশ্বকাপ খেলা বাংলাদেশ নারী দল বেশ আত্মবিশ্বাসের সাথেই সংবাদ সম্মেলনে বলেন, অনুশীলন, বিশ্রাম পর্যন্ত হয়েছে। আমাদের খেলোয়াররাও পুরোপুরি ফিট। তাই তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের প্রত্যাশা থাকবে। কারণ, আমরা তাদের সাথে অনেক ম্যাচ খেলেছি, তাদের সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। 

নেলসন ও ডানেডিনে খেলেছি আমরা, এখানেও (হ্যামিল্টন) বেশ কিছু ম্যাচ দেখেছি... পিচ কম-বেশি একই মনে হয়েছে। আমার মনে হয়, পিচ ভালোই হবে।’ যোগ করেন তিনি। 

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা সম্পর্কে নিগার বলেন, এই দুই ম্যাচে আমরা যথেষ্ট ভাল খেলেছি, জয় হয়তো আমরা পাইনি। তবে, আমাদের অনেক জায়গায় উন্নতি হয়েছে। 

বিভি/এসআই/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত