• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

পর্দা মেনে মেয়ের বিয়ের দিন আবেগী চিঠি লিখলেন মোহাম্মদ ইউসুফ

প্রকাশিত: ১৯:১৪, ২৩ মার্চ ২০২২

ফন্ট সাইজ
পর্দা মেনে মেয়ের বিয়ের দিন আবেগী চিঠি লিখলেন মোহাম্মদ ইউসুফ

মোহাম্মদ ইউসুফ ও তার মেয়ে।

প্রত্যেক মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের বেলাতেও ব্যতিক্রম ঘটেনি। ধর্মান্তরিত হওয়ার পর নিজের জীবনে পুরোপুরি ইসলামী অনুশাসন পালন করেছেন। সেভাবেই বড় করেছেন নিজের সন্তানদেরও। নিজের মেয়েকে বিয়ের দিন আবেগাপ্লুত একটি চিঠি লিখেছেন এই পাক ক্রিকেটার। যা রীতিমত নাড়া দিয়েছে নেটিজেনদের।

ধর্মীয় রীতিনীতি মেনে নিজ মেয়ের বিয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসংশায় ভাসছেন তিনি। মেয়ের বিদায়ে তার হৃদয়বিদারক এক চিঠি জায়গা করে নিয়েছে ভক্ত-সমর্থকদের মনে।

মেয়ের বিয়ের সময় বাবারা তেমন কথা বলতে পারেন না। সব আবেগ রেখে দেন মনের কোণে। ইউসুফও তাই করেছিলেন। যাত্রায় তেমন কিছুই হয়তো বলতে পারেননি সাবেক পাকিস্তানী গ্রেট ইউসুফ। তবে প্রিয় কন্যাকে নিয়ে মনের সব আবেগ উজাড় করে দিয়েছেন নিজের টুইটারের পাতায়। 

শুধু তাই নয়, মেয়ের বিদায়ী ভালোবাসার পোস্ট করতে গিয়ে ধর্মীয় বিধান ভুলে যাননি ইউসুফ। নিজের মেয়েকে একটু পর্দার বাইরে আনেননি তিনি। আর এতে করেই পোস্টটি হয়ে উঠেছে আরও আবেগময়। পেয়েছেন আরও শ্রদ্ধাবোধ।

ভালোবাসায় ভরা ওই পোস্টে মোহাম্মদ ইউসুফ লেখেন, আমার পুতুল, অবশেষে তোমারও বিদায়ের দিন চলে এলো। তোমার কাটানো শৈশব আমার চোখে ভেসে আসছে। মনে হচ্ছে এই তো গতকালকের কথা। তুমি ছোট্ট একটা পুতুল ছিলে। আমার হৃদয়ে তোমার স্মৃতি, তোমার কথাবার্তা বাজতে থাকবে। বিদায় বেলায় শুভেচ্ছা নিও, শুভ বিদায়। 
বাবার দৃষ্টি থেকে নিজের বাড়ি যাও, শুভ বিদায়।
হে আমার চোখের আলো মেয়ে, আজ শুভ বিদায়।

উল্লেখ্য, ২০০৫ সালে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ইউসুফ ইউহানা থেকে হন মোহাম্মদ ইউসুফ। স্বামীর ডাকে সাড়া দিয়ে স্ত্রীও ইসলাম করে তানিয়া থেকে হয়ে যান ফাতিমা। 

বিভি/এজেড

মন্তব্য করুন: