• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

দক্ষিণ আফ্রিকা শিবিরে জোড়া আঘাত

প্রকাশিত: ১৭:৫৬, ৩১ মার্চ ২০২২

আপডেট: ১৮:২১, ৩১ মার্চ ২০২২

ফন্ট সাইজ
দক্ষিণ আফ্রিকা শিবিরে জোড়া আঘাত

ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম আঘাত, দলীয় ১১৩ রানে প্রথম ইউকেট নেন খালেদ আহমেদ। এরপরই ৩৪ তম ওভারে ১১৭ রানে দ্বিতীয় উইকেট তুলে নেন  মেহেদি হাসান মিরাজ। ফলে ডে-ওয়ানের দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়াল বাংলাদেশ।

ডারবান টেস্টের প্রথম সেশনটা শুধুই দক্ষিণ আফ্রিকার। লাঞ্চের আগে বাংলাদেশের নির্বিষ বোলিং কেনো আঘাত হানতে পারে নি দক্ষিণ আফিকা শিবিরে। বাংলাদেশি বোলারদের ছড়ি ঘুরিয়ে প্রথম সেশনে লাঞ্চের আগে কোনো উইকেট না হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৯৫ রান।

টচে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় অধিনায়ক মুমিনুল হক। দক্ষিণ আফ্রিকাকে হয়ত বা চাপে রাখতেই এমন সিদ্ধান্ত, কিন্তু ফলাফল তার উল্টো। প্রোটিয়াদের দুই ওপেনার যেন আদা-জল খেয়ে নেমেছেন।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অনেকটা টেস্ট মেজাজে ৭৬ বলে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে করেছেন ৭৬ রান, অপরদিকে তাকে যোগ্য সাপোর্ট দিয়ে যাচ্ছেন এরইউ।

ক্রিকেটীয় পরিসংখ্যান বলছে, এর আগে টাইগাররা দক্ষিণ আফ্রিকা সফরে ছয়টি টেস্টে খেলেছিল। তার মধ্যে পাঁচটিতে ইনিংস ব্যবধানে এবং একটিতে ৩৩৩ রানের ব্যবধানে ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ।

বিভি/এসআই

মন্তব্য করুন: