• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

খালেদের জোড়া আঘাতে দ্বিতীয় দিন শুরু বাংলাদেশের

প্রকাশিত: ১৫:৩৮, ১ এপ্রিল ২০২২

আপডেট: ১৫:৩৯, ১ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
খালেদের জোড়া আঘাতে দ্বিতীয় দিন শুরু বাংলাদেশের

আলোক স্বল্পতায় ১৩ ওভারের মতো বাকি থাকতে শেষ হয়েছিল ডে-ওয়ানের গতকালের খেলা। ৭৬. ওভারে উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা।

নতুন বলে শুরু হওয়া দ্বিতীয় দিনে বল হাতে আগুন ঝরালেন খালেদ আহমেদ। টানা দুই বলে উইকেট নিয়ে হ্যাট্রিকের সুযোগ তৈরি করেন। তৃতীয় বলে কোন উইকেট না পাওয়ার হ্যাট্রিকের সুযোগ হাতছাড়া হয়ে পড়ে।

টেম্বা বাভুমা এবং কাইল ভেরেন আশি ওভার পার করায় দ্বিতীয় নতুন বল পায় বাংলাদেশ।

প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা পঁচানব্বই ওভারে ছয় উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে। বাভূমা ১৭৬ বলে ৮৬ রান এবং মহারাজ পঁয়ত্রিশ বলে ১৪ রানে অপরাজিত রয়েছে।   

বিভি/এসআই

মন্তব্য করুন: