সেঞ্চুরি হলো না বাভূমা’র; মাহারাজ ফিরলেন ১৯ রানে
দলীয় তিরানব্বই রানে বাভূমাকে ক্লিয়ার বোল্ড আউটে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। পরের বলেই মহারাজকে উনিশ রানে ফেরান ইবাদত হোসেন। ফলে দলীয় দুইশ’ আটানব্বই রানে আট উইকেট হারালো প্রোটিয়ারা।
এর আগে, আলোক স্বল্পতায় ১৩ ওভারের মতো বাকি থাকতে শেষ হয়েছিল ডে-ওয়ানের গতকালের খেলা। ৭৬.৫ ওভারে ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা।
নতুন বলে শুরু হওয়া দ্বিতীয় দিনে বল হাতে আগুন ঝরালেন খালেদ আহমেদ। টানা দুই বলে উইকেট নিয়ে হ্যাট্রিকের সুযোগ তৈরি করেন। তৃতীয় বলে কোন উইকেট না পাওয়ার হ্যাট্রিকের সুযোগ হাতছাড়া হয়ে পড়ে।
টেম্বা বাভুমা এবং কাইল ভেরেন আশি ওভার পার করায় দ্বিতীয় নতুন বল পায় বাংলাদেশ।
বিভি/এসআই



মন্তব্য করুন: