• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

উদ্বোধনী জুটি ভাঙলেন খালেদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ৮ এপ্রিল ২০২২

আপডেট: ১৫:১৩, ৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
উদ্বোধনী জুটি ভাঙলেন খালেদ

দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙলেন সৈয়দ খালেদ আহমেদ। দলীয় ৫২ রানের মাথায় লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ২৪ রান করা সারেল এরউইয়া। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার (৮ এপ্রিল) টস জিতে শুরুতে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই স্বাগতিকদের দুই উদ্বোধনী জুটি সাবধানি ব্যাটিং করে অর্ধশতরান পূর্ণ করেন।

প্রথম টেস্ট ম্যাচে (ডারবান টেস্ট) ২২০ রানে হারার পর সামনে আসে নানা বিতর্ক। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সম্পর্কের টানাপোড়েন, এসব নিয়ে গত কয়েকদিনে দেশের কিছু সংবাদমাধ্যমে নানা খবর হয়। সেই বিতর্কের ঢেউ দলকেও স্পর্শ করে কিছুটা। কিছু কিছু খবরে কাঠগড়ায় তোলা হয় অধিনায়ক মুমিনুলকেও।

বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান অবশ‍্য জানিয়েছেন, দল ফুরফুরে মেজাজে আছে। জয়ের লক্ষ‍্যে নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

অধিনায়ক মুমিনুল হক মনে করেন, এই মাঠে রিভার্স সুইং মিলতে পারে। বাতাসের জন‍্য এয়ার সুইংও মিলতে পারে। সব মিলিয়ে ব‍্যাটসম‍্যানদের জন‍্যও বড় চ‍্যালেঞ্জ দেখেন তিনি। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: 
ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউইয়া, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশভ মহারাজ, সাইমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডুয়ানে অলিভিয়ের।

বাংলাদেশ একাদশ: 
মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

বিভি/এইচএস

মন্তব্য করুন: