• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

পোর্ট এলিজাবেথেও সেই রুগ্ন ব্যাটিং টাইগারদের

প্রকাশিত: ২১:১০, ৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
পোর্ট এলিজাবেথেও সেই রুগ্ন ব্যাটিং টাইগারদের

এক বছর পর টেস্টে ফিরে ৪৭ রান করে ফিরছেন তামিম

দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচটি খেলছে টাইগাররা। পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করছে বাংলাদেশ। সেখানেও ব্যাটিংয়ে সেই পুরোনো চেহারা ফুটে উঠেছে। ইনিংসের প্রথম ওভারেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর কিছুটা প্রতিরোধ গড়েন তামিম ইকবাল ও নাজমুল হাসান শান্ত।

তবে এই জুটি ভাঙার পর বেশ বিপদেই পড়ে সফরকারীরা। সেই বিপদ কাটানোর চেষ্টায় জুটি বেধেছিলেন মুশফিক ও মুমিনুল। কিন্তু তাতেও কাজ হয়নি। একে একে সবাই সাজ ঘরে ফেরেন। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ৩৫ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছে। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (২৩) ও ইয়াসির আলী (২)

শুরুতে পেসার অলিভিয়েরের বল জয়ের ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় প্রথম স্লিপে। দুই বল খেলেও শূন্য রানে ফেরেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান। এরপর ৭৯ রানের জুটি গড়েন তামিম-শান্ত। ফিফটি বঞ্চিত হয়ে তামিম (৪৭) ফেরার পরপরই ফিরে যান শান্তও (৩৩)। মুশফিকের সাথে ১৫ রানের ছোট্ট জুটি গড়ে ফিরে যান দলনায়ক মুমিনুল (৬)। পরে লিটনকে নিয়ে দলীয়২২ রান যোগ করেন মুশি। লিটন ফেরেন ১১ রানে।

স্বাগতিকদের হয়ে ওয়াইন মুল্ডার তিন ব্যাটসম্যান তামিম, শান্ত ও মুমিনুলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। বাকি দুই উইকেট পেসার অলিভিয়েরার।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৫৩ রান তোলে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। 

বিভি/এজেড

মন্তব্য করুন: