• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২২, ২৯ এপ্রিল ২০২২

আপডেট: ১০:৩২, ২৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিড স্টার তাসকিন আহমেদ। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তাসকিন নিজেই এই ঘোষণা দেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে কন্যা সন্তানের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন ২৭ বছর বয়সী এই টাইগার পেসার। ডানহাতি এই পেসারের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা।

এদিন সকালে নিজের ফেরিফাইড ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তাসকিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

এমন খুশির খবরে উচ্ছ্বসিত তাসকিনের ভক্ত-সমর্থকরা। তাসকিনের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই জাতীয় দলের এই গতি তারকাকে শুভেচ্ছাবার্তায় ভাসাচ্ছেন তার অনুরাগীরা।

এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পুত্র সন্তানের বাবা হন তাসকিন। তাসকিন ও তার স্ত্রী রাবেয়া নাঈমার ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান।

এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন তাসকিন। সাড়ে ৪ বছরের দাম্পত্য জীবনে দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন তাসকিন-রাবেয়া দম্পতি।

মন্তব্য করুন: