৬৮ রানের লিড নিয়ে থামল বাংলাদেশ, ব্যাট করছে শ্রীলঙ্কা
বড় লিড নেওয়ার সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংস শেষে ৬৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। শরীফুল ইসলাম ‘রিটায়ার্ড হার্ট’ হওয়ায় টাইগাররা থামে হয়েছে ৪৬৫ রানে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষখবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ১০ ওভারে বিনা উইকেটে ২৯ রান।
আগের দিনের ৩ উইকেটে ৩১৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্বাগতিকেরা। আজ ৫৩ রান নিয়ে মুশফিকুর রহিম এবং ৫৪ রান নিয়ে উইকেটরক্ষক লিটন দাস দিন শুরু করেন। দ্বিতীয় সেশনের শুরুতে থামে দুজনের ১৬৫ রানের জুটি। লিটন ফেরেন ৮৮ রানে। এরপর টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি উদযাপন করেন মুশফিক। এদিন প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। ২৮২ বলে ১০৫ রানে এম্বুলদেনিয়ার বলে বোল্ড হন তিনি।
লঙ্কানদের হয়ে ৪ উইকেট নিয়েছেন পেসার কাসুন রাজিথা। ৩ উইকেট নেন আশিথা ফার্নান্দো।
বিভি/এইচএস



মন্তব্য করুন: