• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পেলেন বাংলাভিশনের কেফায়েত শাকিল

প্রকাশিত: ১৮:৩৪, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৩৫, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পেলেন বাংলাভিশনের কেফায়েত শাকিল

কেফায়েত শাকিলের পুরস্কার গ্রহণ করছেন তার ছোট ভাই।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পেয়েছেন বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল। এ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ১৪টি এওয়ার্ড, ফেলোশিপ ও মেন্টরশিপ অর্জন করেছেন এই তরুণ সাংবাদিক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিজয়ীদের হাতে এই এওয়ার্ড তুলে দেওয়া হয়। অন্য একটি ফেলোশিপ প্রোগ্রামের আওতায় কেফায়েত শাকিল তুরস্কে থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার ছোট ভাই সাফায়েত উল্লাহ চৌধুরী (সাইমুন)।

কেফায়েত শাকিল বরগুনার তালতলীতে নির্মিত ৩৫০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য পাওয়ার এন্ড এনার্জি ক্যাটাগরিতে এওয়ার্ডটি পেয়েছেন। এওয়ার্ড তুলে দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

বিভি/কেএস/এজেড

মন্তব্য করুন: