বাংলাদেশে আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন
বাংলাদেশে আলজেরিয়ার দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন করেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বারিধারায় অবস্থিত দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং বৈজ্ঞানিক সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হয় আলজেরিয়ার জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর কারি সাখাওয়াত সাখওয়াত খান পবিত্র কুরআন তিলাওয়াত করেন।
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১৪:২৩