• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আনন্দ নিকেতন রাইটার্স রেসিডেন্স: ধ্যান ও সুর সাধনা কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিত: ১৭:১৯, ২৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:২০, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আনন্দ নিকেতন রাইটার্স রেসিডেন্স: ধ্যান ও সুর সাধনা কেন্দ্রের উদ্বোধন

মধুপুরের পীরগাছার জালিছিড়াতে উদ্বোধন করা হলো আনন্দনিকেতন রাইটার্স রেসিডেন্স- ধ্যান ও সুর সাধনা কেন্দ্র। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, গান ও আড্ডা। আনন্দনিকেতন রাইটার্স রেসিডেন্স ধ্যান ও সুর সাধনা কেন্দ্রটি প্রকৃতির নির্জনতায় অবস্থিত। 

প্রতিষ্ঠানটির নানাবিধ কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষা ও গবেষণা, লেখক, শিল্পী ও অনুবাদকদের জন্য আবাসিক কর্মসূচি, ধ্যান ও সুর সাধনা কেন্দ্র, শিশু ও কিশোরদের জন্য শীতকালীন ক্যাম্প, মা-শিশু ও প্রবীণ সেবা কেন্দ্র ইত্যাদি।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কবি ও অনুবাদক অনন্ত উজ্জ্বল। তিনি বলেন, আশা করছি, বন্ধু স্বজন সকলের সহযোগিতায় শীঘ্রই আমরা আমাদের সবগুলো কর্মসূচির কাজ শুরু করতে পারবো। আনন্দনিকেতনের ওয়েবসাইট www.anondoniketon.com এখানে প্রবেশ করে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জানা যাবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত