এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন বেলাল হোসেন
এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনকে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে তা জানানো হয়েছে।
রুটিন দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা ১৪ জানুয়ারি অবসর গ্রহণ করেন। নতুন প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দায়িত্ব গ্রহণ করেন।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছেলে বেলাল হোসেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় জন্মগ্রহণ করেছন। ১৯৮২ সালে এসএসসিতে ১ম শ্রেণীতে উত্তীর্ণ হন। ১৯৮৪ সালে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসিতে ১ম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং রুয়েট থেকে অনার্স মার্ক সহ ১ম শ্রেণীতে ১ম স্থান নিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করেন ।তিনি রুয়েট ছাত্রদলের ক্রীড়া সম্পাদক ছিলেন বলেও জানা গেছে।
কর্মজীবনের শুরুতে বেলাল হোসেন ডুয়েট, গাজীপুরের প্রভাষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হন। পরবর্তীতে ১৯৯২ সালে এলজিইডিতে যোগদান করেন। চাকরি জীবনের শুরুতে কুমিল্লা বার্ডে ২ মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি একবার শ্রেষ্ঠ উপজেলা প্রকৌশলীর পুরস্কার প্রাপ্ত হন।
২০১২ সালে নির্বাহী প্রকৌশলী হিসাবে গাইবান্ধা জেলায় যোগদান করেন বেলাল হোসেন। সেখান থেকে বদলী হয়ে যান নীলফামারী জেলায়। জানা গেছে তিনি নিজেই বিভিন্ন রাস্তায় ল্যাবরেটরি টেস্টে যেতেন।
২০২০ সালের মার্চে তিনি এলজিইডি সদর দপ্তরে বদলি হয়ে আসেন। প্রায় ১ বছর ডিপিডি হিসাবে কাজ করেন। গাইবান্ধায় প্রায় বন্ধের উপক্রম হওয়া ঘাঘট লেকের উন্নয়ন কাজের দায়িত্ব নিয়ে সফলভাবে সম্পন্ন করেন বেলাল হোসেন।
বিভি/টিটি



মন্তব্য করুন: