• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক মুর্শেদ

মাইগ্রেশন অ্যান্ড পাসপোর্ট রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা

প্রকাশিত: ২৩:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:১৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাইগ্রেশন অ্যান্ড পাসপোর্ট রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা

মাইগ্রেশন ও পাসপোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করেছে মাইগ্রেশন অ্যান্ড পাসপোর্ট রিপোর্টার্স ইউনিটি (এমপিআরইউ)। সংগঠনটির আগামী দুই বছরের (২০২৭-২৮) জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ আরিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার গোলাম মুর্শেদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ানবাজারের একটি রেস্টুরেন্টে সংগঠনটির সদস্যদের সর্বসম্মতিক্রমে কমিটি গঠন ও আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।

নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সময়ের আলোর আদিল সরকার, অর্থ সম্পাদক দৈনিক জনকণ্ঠের মির্জা মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এখন টিভির তৌহিদুল ইসলাম তারেক এবং অফিস সম্পাদক দেশ টিভির শাহাদাত হোসাইন নিশাদ।

এ ছাড়া প্রকাশনা সম্পাদক হয়েছেন সময় টেলিভিশনের স্বপন আহমেদ, আইটি সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলার আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এনপিবির মো. আব্দুল্লাহ আমান, সাংস্কৃতিক সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টিভির মাসুদ সুমন, আন্তর্জাতিক সম্পাদক একাত্তর টেলিভিশনের মো. মিসবা হাছান এবং সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন ডিবিসি নিউজের রাকিব হোসেন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক কালের কণ্ঠের আব্দুল্লাহ মিরাজ ও বেঙ্গল লেন্সের আবু বকর।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন সংগঠনের নেতারা জানান, মাইগ্রেশন ও পাসপোর্ট খাতে নাগরিকদের হয়রানি, দালালের দৌরাত্ম্য, অতিরিক্ত অর্থ আদায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তথ্য-প্রমাণ অনুসন্ধান করে তা জনসম্মুখে তুলে ধরাই হবে সংগঠনটির অন্যতম লক্ষ্য।

পাশাপাশি এ বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, তথ্য-উপাত্তনির্ভর রিপোর্টিং এবং অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করা হবে বলেও জানান তারা।

সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ আরিফ বলেন, “পাসপোর্ট একজন নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরিচয়পত্র। অথচ এই সেবা নিতে গিয়ে মানুষকে যদি হয়রানি বা অনিয়মের শিকার হতে হয়, তাহলে তার প্রকৃত কারণ অনুসন্ধান করা সাংবাদিকদের দায়িত্ব।

গত ১৭ বছরে পাসপোর্ট খাতে বিভিন্ন সময়ে যেসব অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ সামনে এসেছে, সেগুলোর তথ্য-প্রমাণ খুঁজে বের করে ধারাবাহিকভাবে জনগণের সামনে তুলে ধরাই হবে আমাদের কাজ।”

বাংলাদেশ থেকে প্রবাসগামীদের সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই সংগঠনের সদস্যরা ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত