• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠন

প্রকাশিত: ১১:২২, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠন

বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। নতুন কমিটির সভাপতি হয়েছেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হাবিব উল্লাহ ডন। সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক বডিবিল্ডিং খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক রাসেদুর রহমান নয়নকে। দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি গঠনের আদেশ দেওয়া হয়।

নতুন কমিটির সভাপতি হাবিব উল্লাহ ডন সম্প্রতি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

২৯ সদস্যের এই কমিটিতে ছয়জন সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আদিল হোসেন নোবেল, মো. আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, মো. মাহবুব আলম সুমন, রুশলান হোসেন ও মো. আসিফ মালেক।

যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. খালেদ আব্দুল্লাহ (বাবু) ও মো. নূরুল ইসলাম খান নাঈম। কোষাধ্যক্ষ হয়েছেন রনি দাস।

এ ছাড়া ১৮ জন সদস্যের মধ্যে বিভিন্ন ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী গঠিত এই কমিটিকে দায়িত্ব গ্রহণের পর আগামী তিন মাসের মধ্যে ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের পর তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে বর্তমান অ্যাডহক কমিটি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত