• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠন

প্রকাশিত: ১১:২৬, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠন

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে নতুন ২৯ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন কমিটির সভাপতি হয়েছেন ব্যবসায়ী ও সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান। সাধারণ সম্পাদক করা হয়েছে ক্রীড়া সংগঠক রাশেদুল হাসান খোকনকে। নতুন কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত গত ৩ নভেম্বরের এক আদেশে নতুন এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।

এনএসসির আদেশে বলা হয়, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে যথাযথভাবে দায়িত্ব পালন না করায় বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-সহ)-এর ২১ ধারা অনুযায়ী নতুন কমিটি নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে ছয়জন সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. এফ এম জাহিদ হাসান, নাজমুল হোসেন রানা, জুলিয়ান টিমাস রিবেরু রিবেরু, মো. জহির উদ্দিন, রনজিৎ চন্দ্র দাস ও মো. রায়হান সিদ্দিকী প্রবাল।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. কামরুল হাসান ও মোহাম্মদ ফরহাদুল আজিম। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আসিফুল ইসলাম পিনচু।

কমিটির সদস্যরা হলেন তারেক আজিজ, মিজি ফারুক আহমেদ, ফারজিন গনি, তানজিলা আহমেদ, রুমের রাশা, খাইরুল আলম ফরহাদ, মো. সামসুজ্জামান খান সয়েব, মো. সাকিব হোসেন, মো. জাহিদুল ইসলাম বুলু, মো. মাহমুদুল হাসান শাওন, সাইফ আহমেদ, রাশেদুজ্জামান, মো. সোহাগ, নূরুল আমিন খান আকাশ, মুহাম্মদ ইশা আবরার, কাজী রাইতুল ইসলাম, জহুরুল ইসলাম চৌধুরী ও রাদিয়া ফাইজুন অহনা।

এনএসসির আদেশে আরও বলা হয়েছে, নতুন অ্যাডহক কমিটিকে আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। আদেশ জারির তারিখ থেকেই নতুন কমিটির সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত