• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত: ১২:২১, ২২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৪৮, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। তাই সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 

চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী ১২ ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রর ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকট সাগর খুবই উত্তাল রয়েছে। 

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্কবার্তায়।

বিভি/এসজি

মন্তব্য করুন: