গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত
ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সেইসঙ্গে দিনের তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে গতকালের তুলনায় আরও কিছুটা বেশি গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর বলছে, আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিলো ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিলো ৯০ শতাংশ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
এ ছাড়া আজ সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার ভোর ৫টা ৪৯ মিনিটে সূর্যোদয় হবে বলেও জানানো হয়েছে।
এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময়ে নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিভি/এআই













মন্তব্য করুন: