• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সুসংবাদ দিলো আবহাওয়া অফিস 

প্রকাশিত: ০৮:৪২, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সুসংবাদ দিলো আবহাওয়া অফিস 

ছবি: সংগৃহীত

দেশের রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হলেও সোমবার (৫ অক্টোবর) শুষ্ক থাকতে পারে অধিকাংশ স্থানেই।

এ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে, আবহাওয়া অধিদফতরের বর্ধিত পাঁচ দিনের (৪ থেকে ৭ অক্টোবর) পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এর ফলে ধীরে ধীরে দেশের আবহাওয়ায় মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব কমে আসার সম্ভাবনা রয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন: