বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, কখন-কোথায় আঘাত হানতে পারে?
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি)। আবহাওয়াবিদদের আশঙ্কা, সাগরে অবস্থানকালে এটি আরও শক্তি সঞ্চয় করে ১৮ নভেম্বরের মধ্যে একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি পূর্ণ রূপ পেলে এর নাম হবে ‘আকভান’।
ঘূর্ণিঝড়টির বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি একই এলাকায় ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তি বাড়াবে।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সাগরের ওপর থাকাকালীন অনুকূল পরিবেশ পেয়ে ১৮ নভেম্বরের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
কখন ও কোথায় আঘাত হানতে পারে?
আইএমডি এরইমধ্যে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথের প্রাথমিক পূর্বাভাস প্রকাশ করলেও এটি শেষ পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোন উপকূলের দিকে অগ্রসর হবে, তা এখনও স্পষ্ট নয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সিস্টেমটি আরও ঘনীভূত ও বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে এর চূড়ান্ত গতিপথ, আঘাত হানার সময় এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি পরিষ্কারভাবে জানা যাবে।
সূত্র: ওড়িশা টিভি
বিভি/টিটি













মন্তব্য করুন: