বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী ১৩ নভেম্বর বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা ও আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার মধ্যে বরিশাল ঢাকা ও চট্টগ্রামের দু'এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আরও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুক্ষ থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর দু'এক জায়গায় বৃষ্টি/বজ্র পড়তে পারে। আরও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাতের সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে কমতে পারে। এছাড়া আগামী পাঁচদিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বিভি/এসজি













মন্তব্য করুন: