• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পাটের বাম্পার ফলনেও হাসি নেই মুখে, কৃষকদের কপালে চিন্তার ভাঁজ

আসাদুজ্জামান, সাতক্ষীরা

প্রকাশিত: ১৫:৫৭, ২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাটের বাম্পার ফলনেও হাসি নেই মুখে, কৃষকদের কপালে চিন্তার ভাঁজ

পাটের আঁশে এবার ভরেছে মাঠ, কিন্তু ভরেনি কৃষকের পকেট। অনুকূল আবহাওয়ায় সাতক্ষীরায় বাম্পার ফলন হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় সোনালি আঁশ ঘরে তুলেও হাসি নেই চাষিদের মুখে। উল্টো তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ।

সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া ও আশাশুনিসহ সাত উপজেলার বিস্তীর্ণ নিচু এলাকায় এবার পাটের বাম্বার ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১১ হাজার ৬৭৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৪২ হাজার বেল।

কৃষকদের ভাষ্য, অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের প্রকোপ কম থাকায় গত বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে। তবে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় বৃদ্ধি পেয়েছে উৎপাদন খরচ। কিন্তু, সেই তুলনায় বাজারে পাটের দাম কম। এ জন্য ভালো ফলন নিয়েও লাভের হিসাব মেলাতে পারছেন না তারা।

কৃষি বিভাগ বলছে, ফলন ভালো হওয়ায় বর্তমান বাজারদর কিছুটা কম হলেও উৎপাদনের পরিমাণ দিয়ে কৃষকরা অনেকটাই তা পুষিয়ে নিতে পারবেন। এছাড়াও সামনের দিনগুলোতে পাটের দাম বৃদ্ধির সম্ভাবনার কথাও জানান সংশ্লিষ্টরা। 

অনুকূল আবহাওয়ায় মাঠে ফলনের প্রাচুর্য থাকলেও বাজারদরের অঙ্কে এখনো স্বস্তিতে নেই কৃষকরা। আশা করা যায়, কেবল পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারলেই সাতক্ষীরার চাষিদের মুখে প্রকৃত হাসি ফিরবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত