• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করলেন ১৫০ শিশু

প্রকাশিত: ১৩:০৬, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:০৮, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করলেন ১৫০ শিশু

রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছাতেই ফুল দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নেন ১৫০ শিশু। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ দৃশ্যের দেখা মেলে। ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শিশু একাডেমিতে পৌঁছানোর পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে তিনি অতিথিদের সঙ্গে নির্ধারিত আসনে আসন গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আয়োজনের অংশ হিসেবে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া শিশুদের মধ্যে স্মারক উপহার প্রদান এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করা হয়।

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারিও পরিদর্শন করেন।

অনুষ্ঠান শেষে শিশু জাদুঘর ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: