নতুন গান নিয়ে হাজির প্রেরণা প্রীতি, সঙ্গীতে নতুন মাত্রা
নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন সংগীতশিল্পী প্রেরণা প্রীতি। ‘উফ কী গরম’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা লেখার কাজেও যুক্ত রয়েছেন তিনি।
‘উফ কী গরম’ গানটির কথা লিখেছেন প্রেরণা প্রীতি ও রাহুল কর্মকার। গানটির সুর ও কম্পোজিশন করেছেন রাহুল কর্মকার। সংগীতায়োজন ও মিউজিক প্রোডাকশনের দায়িত্বে রয়েছেন তাসনুভ এন রহমান। গানটিতে র্যাপ অংশে কণ্ঠ দেওয়ার পাশাপাশি র্যাপের কথা লিখেছেন সিফাত শাহ। আর কোরাসে কণ্ঠ দিয়েছেন রিয়া খান, নীলা আহমেদ, তানভীর আহমেদ নিলয় ও হিমি।
নতুন গান প্রসঙ্গে প্রেরণা প্রীতি বলেন, ‘উফ কী গরম’ গানটিতে আধুনিক সংগীতের সঙ্গে বিভিন্ন ধরনের সাউন্ড ও র্যাপের সমন্বয় করা হয়েছে। শ্রোতাদের বিনোদনের পাশাপাশি গানটি নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও উপভোগ্য হবে—এমনটাই প্রত্যাশা তাদের।
প্রেরণা প্রীতির অফিসিয়াল চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। নতুন এই গান নিয়ে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বিভি/জোহা













মন্তব্য করুন: