যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক
অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপোজিশন এন্ড চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৬ এ অংশগ্রহণকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গতকাল (৫ অক্টোবর) অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কইল, এএম, সিএসসি, ডিএসএম এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড (USARPAC)-এর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েল এর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। আজ আইসিএপিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কইলের সঙ্গে বৈঠকে পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং উভয় পক্ষ ভবিষ্যতে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েল এর সঙ্গে বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি জোরদারে Disaster Response Exercise and Exchange (DREE) আয়োজন, Bangladesh Institute of Peace Support Operation Training (BIPSOT)-এ Global Peace Operations Initiative (GPOI)-এর অর্থায়নে প্রশিক্ষণ কোর্স চালু এবং বাংলাদেশের National Defence College (NDC) ও Defence Services Command and Staff College (DSCSC)-এ যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: