• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটি শিশু পার্কের এলাকায় দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার ও ব্রিজের উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৮, ২৪ আগস্ট ২০২৬

আপডেট: ১০:২৯, ২৪ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
রাঙ্গামাটি শিশু পার্কের এলাকায় দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার ও ব্রিজের উদ্বোধন

কাপ্তাই হ্রদের সৌন্দর্য্য উপভোগ করতে রাঙ্গামাটি শহরের রাঙ্গামাটি শিশু পার্কের এলাকায় দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার ও ব্রিজের উদ্বোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন রবিবার (২৩ আগস্ট) এই ওয়াচ টাওয়ার ও ব্রীজের উদ্বোধন করেন। পার্বত্য প্রতিমন্ত্রী নবনির্মিত ওয়াচ টাওয়ার ও ব্রিজ ঘুরে দেখেন। 

উদ্বোধনকালে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের প্রতিটি স্থাপনা এভাবে দৃষ্টিনন্দন হওয়ায় প্রয়োজন। সরকারের টাকা ব্যায়ের মাধ্যমে পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পকে আরো বেগবান করতে এমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম  উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, উন্নয়ন সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, সদস্য (পরিকল্পনা) জাহিদ ইকবাল, রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা জানান, রাঙ্গামাটির পর্যটন শিল্পকে আকর্ষনীয় করে তুলতে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যায়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রকল্প বাস্তবায়ন করছে। 

দৃষ্টিনন্দন এই ওয়ার্চ টাওয়ার রাঙ্গামাটিতে ঘুরতে আসা পর্যটকদের মাঝে যেমন বিনোদন দিবে তেমনি রাঙ্গামাটি শিশু পার্কের সৌন্দর্য্য আরও দ্বিগুন বৃদ্ধি পাবে। 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত