• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

বৈরী আবহাওয়ায়ও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৩, ১২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বৈরী আবহাওয়ায়ও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।এ বৈরী আবহাওয়ার মধ্যেও শুক্রবার শনিবার ২দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়। সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতেছেন পর্যটকরা। তবে ঝুঁকিপূর্ণ পয়েন্টে না নামতে সতর্ক করছেন লাইফগার্ড কর্মীরা।

লঘুচাপের প্রভাবে আবহাওয়া বিভাগের জারি রয়েছে ৩ নং সর্তক সংকেত। সাগরও রয়েছে উত্তাল হয়ে পড়েছে। এর মধ্যেই ছুটির দিন হওয়ায় শুক্রবার ও আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতে বাড়তে থাকে পর্যটকের ভিড়। কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টসহ সৈকতের বিভিন্ন স্থানে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে দেখা যায় নানা বয়সী মানুষকে। উত্তাল ঢেউ আর সমুদ্রের বিশালতা উপভোগ করছেন তারা।

তবে আনন্দের পাশাপাশি নিরাপত্তাকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। উত্তাল সাগরে সাঁতার না কাটা এবং সতর্কতার সঙ্গে সৈকতে অবস্থানের আহ্বান জানানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ পয়েন্টে না নামতে এবং লাল পতাকা চিহ্নিত এলাকার বাইরে অবস্থান করতে পর্যটকদের সতর্ক করছে লাইফগার্ড ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্টরা। 

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হলেও পর্যটকের উপস্থিতিতে জমে উঠেছে কক্সবাজার সৈকত। তবে আনন্দ যেন কোনোভাবেই দুর্ঘটনার কারণ না হয় সেজন্য সতর্ক থাকার পরামর্শ সংশ্লিষ্টদের।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত