• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখালেন ট্রাম্প, ইরানের হুঁশিয়ারি

প্রকাশিত: ২৩:০১, ১৮ আগস্ট ২০২৬

আপডেট: ২৩:১৪, ১৮ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখালেন ট্রাম্প, ইরানের হুঁশিয়ারি

ছবি: দ্য ইন্ডিপেনডেন্ট

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন পোস্টের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই মানচিত্রে হরমুজ প্রণালি, ইরানের কিছু অংশ, পারস্য উপসাগর ও ওমান উপসাগর দেখানো হয়েছে। মানচিত্রটির ওপর লেখা ছিলো—‘New US Territory’, অর্থাৎ ‘নতুন মার্কিন ভূখণ্ড’।

ট্রাম্পের পোস্টের প্রতিক্রিয়ায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের ‘ভ্রম’ শিগগিরই সংশোধন করা হবে। তিনি বলেন, ‘হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের বিভ্রম শিগগিরই সংশোধন হবে। অথবা আমরা এই বিভ্রান্ত মানুষটির ভ্রান্ত ধারণা সংশোধন করে দেবো।’

তবে ট্রাম্পের পোস্টের বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে ট্রাম্পের এমন প্রচারণা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ এই জলপথ ব্যবহার করে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত