• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

একনেকে উঠছে রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্প 

প্রকাশিত: ০৯:৪৫, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
একনেকে উঠছে রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্প 

দেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানো, জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং কার্বন নির্গমন কমাতে বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের বড় পদক্ষেপ নিয়েছে সরকার।  

বুধবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদনের জন্য প্রকল্পটির খসড়া উপস্থাপন করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৪৯৮ কোটি টাকা। এ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিপিডিবি। প্রকল্পের জন্য বিপিডিবির নিজস্ব তহবিল থেকে ৩৭৪ দশমিক ৭১ কোটি টাকা এবং বিদ্যুৎ খাত উন্নয়ন তহবিল থেকে দুই হাজার ১২৩ দশমিক ৩৭ কোটি টাকা অর্থায়ন করা হবে। খাত সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্প নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন উৎপাদন ক্ষমতা যুক্ত করবে এবং বিদ্যুৎ উৎপাদনে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে সাহায্য করবে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত