• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ঘরোয়া বিয়েতে জর্জিনা সাজলেন বিরল হীরার গয়নায়; দাম শুনে চোখ কপালে নেটিজেনদের

প্রকাশিত: ২১:৩৫, ১৮ আগস্ট ২০২৬

আপডেট: ২১:৩৬, ১৮ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
ঘরোয়া বিয়েতে জর্জিনা সাজলেন বিরল হীরার গয়নায়; দাম শুনে চোখ কপালে নেটিজেনদের

নিজের ড্রয়িংরুমে ৫ সন্তানকে সঙ্গে নিয়ে বিয়ে জর্জিনা ও রোনালদোর। সবাই ভাবছিলেন, বিয়েটা বুঝি একেবারেই সাদামাটা। কিন্তু এই ‘ঘরোয়া’ বিয়েতেই জর্জিনা রদ্রিগেজ পরেছেন বিলাসী হীরার গয়না। দাম কত জানেন?-চোখ কপালে তোলা মূল্য নিয়ে নোটদুনিয়ায় তোলপাড়। 

বিয়েতে জর্জিনা গুচির পোশাকের সঙ্গে জড়িয়েছিলেন শোপার বিখ্যাত ‘গার্ডেন অব কালাহারি’। এই অসাধারণ বিলাসী গয়নার গল্প শুরু হয়েছিল বতসোয়ানায় পাওয়া ৩৪২ ক্যারেটের একটি রাফ ডায়মন্ড দিয়ে। বতসোয়ানার কালাহারি অঞ্চলের কাছে পাওয়া এই অসাধারণ হীরার বিরল সৌন্দর্যের জন্য শোপার ক্যারোলিন শেউফেলে এর নাম দেন ‘কুইন অব কালাহারি’। 

রং ও স্বচ্ছতার জন্য এই হীরা বিশেষ। ৩৪২ ক্যারেটের এই ন্যাচারাল হীরাটি থেকেই তৈরি করা হয়েছে মোট ২৩টি অসাধারণ পালিশ করা হীরা। সেই ২৩টি ডায়মন্ড দিয়ে তৈরি হয়েছে ৬টি পরিবর্তনযোগ্য হাই জুয়েলারি পিস। যার বিভিন্ন অংশ খুলে আলাদা করে পরা যায়। ফলে একই গয়না বিভিন্ন রূপে ব্যবহার করা সম্ভব।

এই বিরল হীরার গয়নার দাম প্রায় ৭৫ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২০ কোটি টাকারও বেশি। 

সবচেয়ে চমকপ্রদ বিষয়, নেকলেসের পেনডেন্ট খুলে কানের দুল হিসেবে পরা যায়। জর্জিনার সাজেও সেই কৌশল দেখা গেছে।

সূর্যমুখী, প্যানসি, কলা ফুল, পপি ও ওয়াটার লিলি–এই  পাঁচ ফুল প্রাণিত পুরো গয়নার সেট। আর এজন্যই  ‘কুইন অব কালাহারি’ থেকে তৈরি এই সেটের নাম ‘গার্ডেন অব কালাহারি’। 

৫০ ক্যারেটের হীরাটিকে সূর্যমুখীর কেন্দ্রে রেখে আরও চারটি ২৬, ২৫, ২১ ও ২০ ক্যারেটের হীরা দিয়ে সাজানো হয়েছে এই ‘ডায়মন্ড গার্ডেন’।

শোপার আর্টিস্টিক ডিরেক্টর ক্যারোলিন শেউফেলের নকশায় ও তত্ত্বাবধানে ৩৪২ ক্যারেটের ‘কুইন অব কালাহারি’ হীরা থেকে তৈরি হয়েছে এই বিশেষ গয়না।


 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত