আজ শেষ হচ্ছে এ বছরের আগস্ট মাস!
গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমজুড়ে এক ধরনের আক্ষেপ দেখা যাচ্ছে। আগস্ট মাসের এখনো কতদিন বাকি? কবে শেষ হবে এই মাস? তবে খুশির খবর এই যে- আজ ক্যালেন্ডারের পাতায় দেখা যাচ্ছে ৩১ আগস্ট। অবশেষে ফুরোচ্ছে এ বছরের আগস্ট মাস।
মাসটি দীর্ঘ মনে হওয়ার বেশ কিছু কারণ আছে। এই মাস ৩১ দিনে। মাসজুড়ে ছিল নানান কর্মসূচি। জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তির নানা আয়োজন, জুলাই জাদুঘর উন্মুক্ত হওয়াসহ দেশজুড়ে ছিল নানান কর্মযজ্ঞ।
এসব আয়োজনের ব্যস্ততাও ছিল সব বয়সী মানুষের মধ্যে। এছাড়া বিদ্যুৎ-সংকটের প্রভাব, তীব্র গরম, কখনো বৃষ্টি এসব কারণে সবার কাছেই মাসটা অনেক দীর্ঘ মনে হয়েছে। তবে রাত পোহালেই শুরু হবে নতুন মাস সেপ্টেম্বর।
এ বছরের আগস্টে দুটি সরকারি ছুটিও ছিল। গত ৫ আগস্ট (বুধবার) ছিল জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সাধারণ ছুটি। আর ২৬ আগস্ট (বুধবার) ছিল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)র ছুটি।
বিভি/এজেড













মন্তব্য করুন: