• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আস সুন্নাহর আয়োজনে তিন দিনব্যাপী ‘মাদরাসা পরিচালনা প্রশিক্ষণ ২০২৬’

প্রকাশিত: ১৮:৪৫, ২৫ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:৪৭, ২৫ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
আস সুন্নাহর আয়োজনে তিন দিনব্যাপী ‘মাদরাসা পরিচালনা প্রশিক্ষণ ২০২৬’

বরাবরই যুগোপযোগী, আধুনিক ও ব্যাতিক্রমী বিভিন্ন প্রশিক্ষন প্রোগ্রামের আয়োজন করে আস সুন্নাহ ফাউন্ডেশন।  এরই ধারাবাহিকতায় মাদরাসা পরিচালনাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন।

সে লক্ষ্য বাস্তবায়নে সম্প্রতি তিন দিনব্যাপী ‘মাদরাসা পরিচালনা প্রশিক্ষণ ২০২৬’র আয়োজন করে প্রতিষ্ঠানটি। এই প্রশিক্ষণে অংশ নিতে সারা দেশ থেকে  ৩,৬৭৩ জন মাদরাসা পরিচালক আবেদন করে।  সেখান থেকে বাছাইকৃত ২১০ জন গ্রহণ করেন তিনদিনের এই প্রশিক্ষণ।

এক ফেসবুক পোস্টে আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, দক্ষতা উন্নোয়নে এই ধরনের আয়োজন ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।    

বিভি/ এসআই

মন্তব্য করুন: