কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকাধীন ত্রিপুরাছড়ি পাড়া নামক স্থানে বরইছড়ি-ঘাগড়া সড়কে ট্রাক ও সিএনজি'র মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে মো. ওমর সালেহীন (২৪) এর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি রাঙ্গামাটি সরকারি কলেজে গণিত বিষয়ে চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছিলেন।
রবিবার (৩ মার্চ) বেলা ৩টা ৫ মিনিটে সড়ক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সিএনজি যাত্রী মো. শামীম এবং মুকুল চন্দ্র তনচংগ্যা নামে দুই জন আহত হয়েছেন।
নিহতের গ্রামের বাড়ি ফেনী জেলার সোনাগাজী লালপুর ভোর বাজার হলেও তাঁর পিতার কর্মসূত্রে তিনি কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় বসবাস করতেন। তাঁর পিতা আবু তাহের কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী।
কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম জানান, ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক চালক ট্রাকটি নিয়ে পলাতক রয়েছে। ধরার অভিযানে আছেন পুলিশ।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, ওমর সালেহীনকে হাসপাতালের আনার আগেই মৃত্যু ঘটে। এছাড়া আহত বাকি দুই জনকে হাসপাতালের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে।
বিভি/রিসি













মন্তব্য করুন: