সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
প্রতীকী ছবি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের সামনে বাস-মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আবুল হোসেন (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার (৩ মার্চ) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য জকিগঞ্জ উপজেলার চাঁদ শ্রীকোণা শেখপাড়া গ্রামের মোশাহিদ আলীর ছেলে। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা হয়েছিলেন পুলিশ সদস্য আবুল হোসেন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের সামনে বাস-মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য নিহত হন।
গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।
বিভি/এমআর













মন্তব্য করুন: