• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

প্রাইভেটকারে বাসের ধাক্কা, চিকিৎসক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৩, ৪ মার্চ ২০২৪

আপডেট: ১৭:১৮, ৪ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
প্রাইভেটকারে বাসের ধাক্কা, চিকিৎসক নিহত

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রখ্যাত সার্জন অধ্যাপক ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীন আর নেই।

মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুকেন্দ্র বসু জানান, সোমবার (৪ মার্চ) সকাল ৮ টার দিকে ঢাকা থেকে একটি প্রাইভেটকার মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যাওয়ার পথে ঢাকা- আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁচ্ছালে বিপরীত দিক থেকে গার্মেন্টস যাত্রীবাহী একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দেয়।

এতে প্রাইভেটেকারের সামনের অংশ ভেঙে যায়। প্রাইভেটকারের থাকা চিকিৎসক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে বিকাল ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীনের মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত