গুলশানে বহুতল ভবনে আগুন
রাজধানীর গুলশানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মার্চ) বিকালে গুলশান ১ নম্বরে এডব্লিউ আর টাওয়ারের ১৮তলা ভবনের ১০ম তলায় আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এসি বিস্ফোরণ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। শুক্রবার (২২ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিভি/রিসি













মন্তব্য করুন: