• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

একুশে বইমেলার সময় পরিবর্তন, চূড়ান্ত তারিখ ঘোষণা  

প্রকাশিত: ১৯:২৫, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
একুশে বইমেলার সময় পরিবর্তন, চূড়ান্ত তারিখ ঘোষণা  

ভাষা শহীদদের স্মরণে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি। রবিবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজনের বিষয়ে গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

সভায় উপস্থিত প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৭ সালের অমর একুশে বইমেলার সময়সূচি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি মেলা শুরু হয়ে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভাষা শহীদদের স্মরণে প্রতিবছর অমর একুশে বইমেলার আয়োজন করা হয়। তবে এবার ফেব্রুয়ারির পরিবর্তে জানুয়ারিতে শুরু হচ্ছে এ আয়োজন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত