প্রেমঘটিত কারণে মাসে গড়ে ৪৫ শিক্ষার্থীর আত্মহত্যা
দেশে প্রতি মাসে গড়ে ৪৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করছে। চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে আত্মহত্যা করেছেন ৩৬৪ জন শিক্ষার্থী। যা প্রতি মাসে গড়ে ৪৫ জনের বেশি। জানা গেছে এসব আত্মহত্যার বেশিরভাগ প্রেমঘটিত।
আঁচল ফাউন্ডেশনের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ১৫০টি জাতীয় ও স্থানীয় পত্রিকার তথ্য থেকে এই সমীক্ষা চালানো হয় বলে জানিয়েছে সংগঠনটি। এ ব্যাপারে
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়।
সমীক্ষায় বলা হয়, ২০২২ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আত্মহত্যা করা শিক্ষার্থীদের মধ্যে ১৯৪ জনই স্কুলশিক্ষার্থী। ৭৬ জন কলেজের শিক্ষার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে ৫০ জন। মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে ৪৪ জন।
সমীক্ষা বলছে, আত্মহত্যা প্রবণতা সবচেয়ে বেশি ১৪-১৬ বছর বয়সীদের মধ্যে। এই বয়সী ১৬০ জন আত্মহত্যা করেছে। এমনকি ৭ বছরের এক শিশুও আত্মহত্যা করেছে বলে জানানো হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, নারায়ণগঞ্জের এডিসি (শিক্ষা ও আইসিটি ডিভিশন) আজিজুল হক মামুন এবং আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ উপস্থিত ছিলেন।
বিভি/এনএ













মন্তব্য করুন: