• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

এবার পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ২১:৪৫, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও নীলক্ষেতের পর এবার পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) রাতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা থানার ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে। ওই সময় বিকট শব্দে থানার গেইটের ভেতরে সেটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে রবিবার সন্ধ্যায় এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত ৫টি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে রবিবার সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের বাইরে এবং নীলক্ষেত মোড় এলাকায় পৃথক দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

এ ছাড়াও রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় নতুনবাজার ১০০ ফিট রোডের ভাটারা থানার সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। তবে পৃথক এসব ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

বিভি/টিটি

মন্তব্য করুন: