• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাদক সরবরাহ করতে এসে ২ হাজার ইয়াবাসহ নারী আটক 

প্রকাশিত: ১০:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাদক সরবরাহ করতে এসে ২ হাজার ইয়াবাসহ নারী আটক 

মানিকগঞ্জের শিবালয়ে মাদক সরবরাহ করতে এসে দুই হাজার পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৪১) নামে এক নারী স্থানীয়দের হাতে আটক হয়েছেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জমদুয়ারা গ্রামের খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।  

আটক জাহানারা খাতুন পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের সলেমানের স্ত্রী। বর্তমানে তিনি সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় বসবাস করেন। 

স্থানীয়দের অভিযোগ, জাহানারা খাতুন দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাকে ইন্না মিয়ার বাড়ির সামনে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন। পরে তাকে আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিয়ে গিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ব্যাগে তল্লাশি চালালে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। 

স্থানীয়দের উপস্থিতিতে জাহানারা দাবি করেন, গত প্রায় এক মাসে কয়েক দফায় তিনি ইন্না মিয়াকে ইয়াবা সরবরাহ করেছেন। 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ওই নারীকে হেফাজতে নিয়ে থানায় আসে। তার কাছ থেকে উদ্ধার ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত প্রক্রিয়া চলছে। মাদক কারবারে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত