• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শতবছরের পুরনো কাঁচা রাস্তার বেহাল দশা, পাকা করার দাবি গ্রামবাসীর

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১১, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শতবছরের পুরনো কাঁচা রাস্তার বেহাল দশা, পাকা করার দাবি গ্রামবাসীর

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। শত বছরের পুরনো দুই কিলোমিটার এ কাঁচা রাস্তাটির বেহাল দশা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মানববন্ধনে নামে গ্রামবাসী। এসময় বক্তারা বলেন, খান্দুয়া স্কুল থেকে তালতলা পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা রাস্তাটি শতবছরের পুরনো। এই রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই কাদার গর্তে পরিণত হয়। তখন এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে যেতেও অসুবিধা হয়।

গর্ভবতী নারী ও বয়স্করা অসুস্থ হলে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া যায় না। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়ে। চলাফেরায় অনেক অসুবিধা হয়। রাস্তার বেহাল দশার কারণে গ্রামের ছেলে-মেয়েদের ভালো ঘরে বিয়ে হয় না।

রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তি লাঘব হবে বলে জানান বক্তারা। তাই দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকা করার দাবি জানান তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত