ট্রলারডুবিতে প্রাণ গেল ছেলে-পুত্রবধূ-নাতির, এখনও নিখোঁজ বাবা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় কুমিল্লার হোমনার একই পরিবারের নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জানাজা শেষে তাদের গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। তবে পরিবারের আরেক সদস্য হেলাল উদ্দিন এখনও নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য গৃহবধূ শিরিনা বেগম প্রাণে বেঁচে ফিরেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামে জানাজা শেষে একই পরিবারের সজিব, তার স্ত্রী সামিনা ও ছেলে সামিনের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সোনারগাঁয়ের বৈদ্যের বাজারসংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৩ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর হোমনার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজন- হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, পুত্রবধূ সামিনা ও নাতি সামিন—নিখোঁজ হন। পরে উদ্ধার অভিযানে সজিব, সামিনা ও সামিনের মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তবে হেলাল উদ্দিনের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: