• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে এলো ওষুধ-জিরা, জব্দ করলো বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:১০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে এলো ওষুধ-জিরা, জব্দ করলো বিজিবি

সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় জিরা ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর বাজারমূল্য ৩ লাখ ৫৫ হাজার টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৫ ও ৭ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালি এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় জিরা ও ওষুধ জব্দ করা হয়।

জব্দ করা জিরা ও ওষুধের সর্বমোট বাজারমূল্য ৩ লাখ ৫৫ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা ভারতীয় জিরা ও ওষুধ সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চোরাকারবারিরা শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচার করছিল। দেশের রাজস্ব ফাঁকি রোধ এবং স্থানীয় শিল্পের বিকাশে বিজিবির এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত