খুলনায় ছেলের পর বাবাকে গুলি করে হত্যা
খুলনায় ছেলে জয় ঢালীকে গুলি করে ও কুপিয়ে হত্যার ৫০তম দিনে বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় বিএনপি কর্মী ছিলেন। সোমবার (৫ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা পৌনে সাতটার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনাটি ঘটে।
ঘটনার পর পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে বাড়ির সামনে বসে ছিলেন আক্তার ঢালী। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে চলে যায়। নিহত আক্তার ঢালীর ছেলেকে এক মাস ২০ দিন আগে গলা কেটে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এদিকে, নিহতের পরিবার জানায়, গত ২১ সেপ্টেম্বর সন্ত্রাসীরা বাড়িতে এসে হত্যার হুমকি দেওয়ায় তিনি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছিলেন। কিন্তু পুলিশের কাছ থেকে তিনি কোনও ধরনের সহযোগিতা পাননি।
বিভি/এসজি













মন্তব্য করুন: