পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন
নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. ইস্রাফীলের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর এবং জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
সোমবার সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছালে পবিপ্রবি ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইস্রাফীল।
পরে পবিপ্রবি ভিসি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা কার্যক্রম এবং আগামী শিক্ষাবর্ষের ভর্তি ও শ্রেণি কার্যক্রমের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে পবিপ্রবি ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পৈতৃক বাসভবন পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন উপস্থিত ছিলেন।













মন্তব্য করুন: