২২ দিন মাছ ধরা নিষিদ্ধ, জেলেদের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ অর্থমন্ত্রীর
৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম। এসময় সরকার ইলিশ মাছ ধরা, বিক্রয়, পরিবহণ, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে। মা ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সরকারি ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরীর ১১ সংসদীয় এলাকার মহাজনঘাটায় প্রতি জেলেকে ২৫ কেজি করে মোট এক হাজার ৩৫০ জেলের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বর্তমান মানবিক সরকার আগামী দিনে জেলে সম্প্রদায়সহ দেশের সব মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। আগামীতে জেলেদের চাল ২৫ কেজি থেকে আরও বেশি দেওয়া হবে। আগে পতেঙ্গায় ২০০ জেলে এই খাদ্য সুবিধা পেতো, এখন এক হাজার ৫০০ জনের বেশি জেলে খাদ্য সুবিধা পাচ্ছে। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রয় কার্যক্রম নিষিদ্ধ করেছে। ২২ দিন ইলিশ আহরণ বন্ধ থাকার সময় সরকারের পক্ষ থেকে জেলেদের মধ্যে খাদ্য বিতরণ করা হচ্ছে।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমসহ সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: