টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। এতে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। উদ্বোধন শেষে তিনি তথ্য সংগ্রহকারীদের হাতে অত্যাধুনিক ইলেকট্রনিক ট্যাব তুলে দেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধি এবং তথ্য সংগ্রহ কার্যক্রমকে আরও সুষ্ঠু, নির্ভুল ও গতিশীল করা। তথ্য সংগ্রহের কাজে অত্যাধুনিক ইলেকট্রনিক ট্যাব ব্যবহারের ফলে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
সরকারের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের এ উদ্যোগ মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: