গাজীপুরের শ্রমিক বিক্ষোভ থামাতে গিয়ে বিএনপি নেতা আহত
গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ থামাতে গিয়ে শ্রমিকদের হামলায় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকার পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ থামাতে গেলে এ ঘটনা ঘটে।
এর আগে, সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার এসেন্সিয়াল গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে তাদের আন্দোলন ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে রূপ নেয়।
সকাল ১০টার দিকে মৌচাক শিল্পাঞ্চলের কয়েক হাজার শ্রমিক ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীরা। তবে মহাসড়কে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে মৌচাক শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ ঘটনার পর থেকে মৌচাক এলাকার প্রায় অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষনা করে কর্তৃপক্ষ।
তীব্র তাপদাহের মধ্যে দুপুর ১২টার দিকে বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক হুমায়ুন কবির খান শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তার ওপর অর্তিকতে হামলা চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে তাকে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় এক সাংবাদিক তাকে উদ্ধার করে। দুপুর দেড়টার দিকে পুলিশি হস্তক্ষেপে মহাসড়ক অবরোধ মুক্ত হয়।
বিভি/এসজি













মন্তব্য করুন: