• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

খেলতে গিয়ে আর ফেরা হলো না, পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ২৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
খেলতে গিয়ে আর ফেরা হলো না, পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লার লালমাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবদুর রহমান (৪) ও জুবায়ের (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ও জেঠাতো ভাই।

নিহত আবদুর রহমান বরইয়া গ্রামের সোহেল রানার ছেলে এবং জুবায়ের একই গ্রামের জুয়েল রানার ছেলে।

লালমাই থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই শিশু খেলা করার সময় পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত