• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

হাটের ইজারা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের গুলিতে নিহত ২ 

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৫, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হাটের ইজারা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের গুলিতে নিহত ২ 

পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে ইজারাদার সহ দুইজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে। 

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার সহযোগী রিপন হোসেন (৫০)। তাদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিলো। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী তার সহযোগীদের নিয়ে হাটে তাদের অফিস রুমে বসেছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাদের উপরগুলি বর্ষণ করে পালিয়ে যায়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালাম হাজী ও তার সহযোগী রিপনকে মৃত ঘোষণা করেন। 

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, এখন পর্যন্ত আমাদের প্রাথমিক তথ্য মতে হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিলো। তারই জেরে প্রতিপক্ষের লোকজন তাদের উপরগুলি বর্ষণ করেছে। দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। 

পুলিশ সুপার আরও জানান, আমরা আরও তদন্ত করছি। কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের খুঁজে বের করা হবে। বিস্তারিত পরে জানাতে পারবো।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত